
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চোর সন্দেহে ফের গণপিটুনি! এক যুবককে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠল। শক্তিগড় থানার বাম এলাকার ঘটনা। সামগ্রিক ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি ইতিমধ্যেই গণপিটুনির ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে শক্তিগড় থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, সন্দেহজনক অবস্থায় বাম এলাকায় কয়েকজন যুবক-যুবতীকে ঘোরাঘুরি করতে দেখা যায়। জিজ্ঞাসাবাদ করতেই তারা পালিয়ে গেলেও এক যুবককে তাঁরা ধরে ফেলেন। ওই যুবকের কাছ থেকে একটি বেসরকারী স্কুলের বেশ কয়েকজন ছাত্র ছাত্রীর আইকার্ড-সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়। এরপরই সন্দেহ প্রবল আকার ধারণ করলে স্থানীয়রা তাকে গাছে বেঁধে রেখে মারধর করে।
E Purba Bardhaman Purba Bardhaman District News