Breaking News

রোগযন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা স্কুল ছাত্রের

a school student committed suicide because of not suffering from the disease

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রোগযন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করল এক স্কুল ছাত্র। পুলিশ সূত্রে জানাগেছে, মৃত ছাত্রের নাম সঞ্জীত দাস (১৬)। সে বীরভূম জেলার দুবরাজপুর বাগনাপাড়া গোকরুলের বাসিন্দা ছিল। সঞ্জীত বর্ধমান জেলার গুসকরার অভিরামপুর ঈশ্বরচন্দ্র আবাসিক বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়াশুনা করত। মৃত ছাত্রের মা চন্দনা দাস জানিয়েছেন, অসুস্থতার কারণে প্রায় দেড় মাস আগে হোস্টেল থেকে সঞ্জীত গোকরুলে নিজেদের বাড়িতে ফিরে আসে। তার শরীরে ঘা থেকে ইনফেকশন হয়েছিল। এই কারণে সে মানসিক অবসাদে ভুগছিল। গত ২৩ আগস্ট সঞ্জীত নিজেই গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে নেয়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ২৪ আগস্ট রাতে তাকে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসা হয়। শুক্রবার রাতে তার মৃত্যু হয়েছে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *