বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মায়ের জন্য রাখা ওষুধ খেয়ে নেওয়ায় মৃত্যু হল এক শিশুর। পুলিশ সূত্রে জানাগেছে, মৃত শিশুর নাম কোহিনূর খাতুন (২)। সে কালনা থানা এলাকার মুসলিমাবাদের বাসিন্দা ছিল। স্থানীয় সূত্রে জানাগেছে, দিন দশেক আগে কোহিনূরের মা একটি পুত্র সন্তানের জন্ম দেন। গত বুধবার কোহিনূরের মা চিকিৎসার জন্য নবজাতককে নিয়ে কালনা হাসপাতালে যান। সেই সময় মায়ের জন্য বাড়িতে থাকা দুধরনের তরল ওষুধ কোহিনূর খেয়ে ফেলে। এরফলে সে অসুস্থ হয়ে পরে। তাকে কালনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার কালনা হাসপাতাল থেকে শিশুটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে শিশুবিভাগে ভর্তি রেখে কোহিনূরের চিকিৎসা চলে। শনিবার সকালে তার মৃত্যু হয়েছে।
Check Also
দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা
গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …
E Purba Bardhaman Purba Bardhaman District News
