Breaking News

কেরালায় নিয়ে যাওয়ার পথে উঠাও ট্রাক ভর্তি গোবিন্দভোগ চাল! গ্রেপ্তার ২, উদ্ধার ৪০০ বস্তা চাল

A truck carrying 500 bags of Gobindobhog rice (Aromatic Rice) from Burdwan to Kerala went missing. Madhabdihi police arrested two persons, including the truck driver, and recovered 400 bags of Gobindobhog rice. The estimated market value of the seized rice is around 40 lakh.

মাধবডিহি (পূর্ব বর্ধমান) :- ৫০০ বস্তা গোবিন্দভোগ চাল চুরির কিনারা করল মাধবডিহি থানার পুলিশ। নদীয়া থেকে গ্রেপ্তার করা হল গাড়ির চালক ও তার সহযোগীকে। জেলা পুলিশ সুত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার অন্তর্গত বালাজী এগ্রো প্রোডাক্টস রাইস মিল থেকে প্রায় ৫০০ বস্তা গোবিন্দভোগ চাল নিয়ে একটি বারো চাকার লরি কেরালার উদ্দেশ্যে রওনা দেয়। চালগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। কিন্তু নির্ধারিত গন্তব্যে না পৌঁছে লরিটি নিয়ে চালক চম্পট দেয়। এই ঘটনায় রাইস মিলের মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে মাধবডিহি থানা তদন্ত শুরু করে। A truck carrying 500 bags of Gobindobhog rice (Aromatic Rice) from Burdwan to Kerala went missing. Madhabdihi police arrested two persons, including the truck driver, and recovered 400 bags of Gobindobhog rice. The estimated market value of the seized rice is around 40 lakh. তদন্তে নেমে মাধবডিহি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে মাধবডিহি থানার পুলিশ নদীয়া জেলার চাকদহ এলাকা থেকে লরির চালক মিলন দাসকে এবং কৃষ্ণনগর থেকে তার সহযোগী তাপস শর্মাকে গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর হুগলির বলাগড় এলাকা থেকে লরিসহ চুরি যাওয়া প্রায় ৪০০ বস্তা গোবিন্দভোগ চাল উদ্ধার করা হয়। চুরি যাওয়া বাকি চাল উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত আরও সহযোগী অভিযুক্তদের খোঁজে তদন্ত চলছে। ধৃত দুই অভিযুক্তকে শুক্রবার বর্ধমানের সিজেএম আদালতে পেশ করা হয়।আদালতে ধৃত তাপস শর্মাকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়, পাশাপাশি অপর ধৃত চালকের টিআই প্যারেডের জন্যও আবেদন করা হয়।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *