Breaking News

পাচারের আগে উদ্ধার নাবালিকা

After kidnapping rail police recovered a minor from Burdwan station. Police have arrested two traffickers

বর্ধমান (পূর্ব বর্ধমান) :-  অপহরণের পর পাচারের আগে বর্ধমান ষ্টেশন থেকে পুলিশ উদ্ধার করল এক নাবালিকাকে। ধৃত মহম্মদ সামসাদ এবং সুরেশ রাম নামে দুই পাচারকারী বিহারশরিফ থেকে নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিলেন কিষাণগঞ্জে। ওই নাবালিকাকে দশ হাজার টাকায় বিক্রির পরিকল্পনা ছিল তাদের। তার আগেই বর্ধমানে নাবালিকাকে উদ্ধার করে রেলপুলিশ। পুলিশ সূত্রে জানা গেছেবিহার শরিফের বাসিন্দা ওই নাবালিকা ওষুধ কিনতে বেরিয়েছিল। সেসময় তাকে মুখে রুমাল চেপে বেহুঁশ করে অপহরণকারীরা। তারা তাকে নিয়ে কিষাণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। ইতিমধ্যে ট্রেন আসানসোলে ঢুকলে হুঁশ ফেরে নাবালিকার। নাবালিকার কাছে থাকা মোবাইল ট্র্যাক করে পুলিশ। ইতিমধ্যে নিখোঁজ হয়ে যাওয়া নাবালিকার সন্ধানে তার ছবি হোয়াটস অ্যাপে দেয় রেল পুলিশ। হোয়াটস অ্যাপে পরিবার থেকে পাওয়া ছবি দেখে রেল পুলিশ নাবালিকাকে শনাক্ত করে। বৃহস্পতিবার দুপুরে ট্রেনটি বর্ধমানে ঢুকলে পুলিশ উদ্ধার করে নাবালিকাকে। পুলিশ গ্রেপ্তার করেছে দুই পাচারকারীকে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *