Breaking News

পিকনিক থেকে দামোদর বাঁচাও-এর ডাক

Call to save Damodar River

বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শিশু থেকে বৃদ্ধ দুঃস্থ-অসহায় মানুষ নিয়ে গত কয়েকবছর ধরে পিকনিক করার পর এবার সেই পিকনিক থেকে দামোদর বাঁচাও-এর আবেদন উঠলো বর্ধমানে। বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই দামোদর বাঁচাও-এর ডাক দিয়ে রবিবার করা হলো ‘দামোদর মেলা’। এই মেলার উদ্বোধন করেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মণ্ডল। শুধু তাইই নয়, এবছর রীতিমত দামোদর নদকে দূষণ মুক্ত করার আবেদন নিয়ে করা হল সন্ধ্যারতিও। উল্লেখ্য, প্রতিবছরই অসহায় দুঃস্থ মানুষজনদের নিয়ে শীতকালীন এই পিকনিকের আয়োজন করে এই সংস্থা। এবছর তা রেকর্ড ছাপিয়ে হল ৯০০ জনের মিলন উৎসব। শুধু পিকনিকের খাওয়াদাওয়াই নয়, দামোদরের চড়ে বিদ্যাসাগর মাঠে দামোদর মেলায় আগতরা নিজেদের পছন্দমত পোশাক গ্রহণ করলেন বিনামূল্যে। উল্লেখ্য, এই সংস্থার প্রতিনিধিরা বিভিন্ন মানুষের কাছ থেকে এই ব্যবহার করা বা নতুন পোশাক সংগ্রহ করেন কয়েকমাস ধরে। তারপর তা সাধারণ অসহায় মানুষদের সামনে হাজির করেন। আগত মানুষজন নিজেরাই নিজেদের পছন্দমত পোশাক সংগ্রহ করেন। এদিন এই পিকনিকে এই আয়োজনের পাশাপাশি ঢাকের বাদ্যির সঙ্গে মিউজিক্যাল চেয়ার, বল ছোড়া, কাপেল শো, শিশুদের নানান খেলারও আয়োজন করা হয়। ছিল দামোদর নিয়ে বসে আঁকা প্রতিযোগিতাও। Call to save Damodar River সংস্থার জনসংযোগ রক্ষকারী অঙ্কিতা সাম জানিয়েছেন, এবছর ৯০০ মানুষ এই পিকনিকে অংশ নেন। পিকনিকের খাবার আয়োজন ছাড়াও ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে দেওয়া হয়েছিল একটি স্টল। বিভিন্ন কেনাকাটার ক্ষেত্রে ঠকে না যাওয়া-সহ সাধারণ মানুষকে কী কী বিষয়ে সচেতন থাকা উচিত সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। ছিল স্বাস্থ্য শিবির। মেলায় নজরকাড়ে মৃৎশিল্পের স্টল, দামোদরের বিভিন্ন মাছের স্টল, শীতের পোশাকের সম্ভার, বাউল গান ও লোকসঙ্গীত। উৎসবের বড়ো আর্কষণ ছিল “আমাদের শপিং মল”, যেখানে থেকে আগত প্রান্তিক মানুষেরা বিনামূল্যে পছন্দমত পোশাক নিয়েছেন। অঙ্কিতা সাম জানিয়েছেন, বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দামোদর ক্রমশই নানাবিধ দুষণে আক্রান্ত হচ্ছে। এর কুফল পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এসে পড়ছে মানব জীবনে। তাই এবছর থেকে তাঁরা এই দামোদর বাঁচাও-এর ডাক দিয়েছেন। দামোদরকে দূষণ মুক্ত করতে এবং বিভিন্ন শিল্প কলকারখানার বর্জ‌্য থেকে দামোদরকে বাঁচাতে এদিনই এই পিকনিক স্পট থেকে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। তিনি জানিয়েছেন, এই গণস্বাক্ষরিত আবেদন পত্র তাঁরা কেন্দ্র ও রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবেন।
সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানিয়েছেন, পূর্ব বর্ধমান মূলত কৃষিপ্রধান জেলা। কৃষিকাজের সেচ বেশির ভাগটাই দামোদরের জল নির্ভর, আর এই জল দূষিত হচ্ছে নদী তীরবর্তী স্টীল কারখানা, সার কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদির বর্জ্য পদার্থের দ্বারা। বর্জ্য পদার্থে উপস্থিত ভারী ধাতুগুলি ধীরে প্রবেশ করছে খাদ্য গোলকে। এছাড়াও বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে, দামোদরের জল পান তো দূর স্নান করলেও রয়েছে ক্যান্সারের ঝুঁকি। তাই তাঁরা এই উৎসব প্রাঙ্গণ থেকে দামোদরকে দূষণের হাত থেকে বাঁচানোর ও দামোদর ভিত্তিক জীবিকাকে রক্ষার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন বলে জানান প্রলয় মজুমদার।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *