গলসী (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার দুপুর নাগাদ ক্ষণিকের ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড অবস্থা পূর্ব বর্ধমান জেলার একাধিক এলাকা। এদিন দুপুরে হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। তারপরেই শুরু হয় ঝড় ও বৃষ্টি। গলসীর বোমপুর এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ১ ক্ষেতমজুরের। মৃতার নাম সজনী মুর্ম্মু (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা …
Read More »গলসীতে বোমা উদ্ধার, চাঞ্চল্য
গলসী (পূর্ব বর্ধমান) :- শুক্রবার সকালে গলসীর ভাসাপুর-রাইপুর ক্যানেল বাঁধ এলাকায় নির্জন মাঠ থেকে জারিকেন বন্দি ৬ টা বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ভাসাপুর-রাইপুর ক্যানেলবাঁধ এলাকায় নির্জন মাঠের মধ্যে খড় ঢাকা অবস্থায় একটি জারিকেন দেখতে পান স্থানীয় কয়েকজন। সন্দেহ হওয়ায় …
Read More »পৃথক পথ দুর্ঘটনায় পূর্ব বর্ধমান জেলায় মৃত ৫ জন
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলায় পৃথক পথ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। গলসি থানা এলাকায় ডাম্পারের ধাক্কায় এক যুবতীর মৃত্যু হয়েছে। মৃতার নাম নাদিয়া মল্লিক (২২)। শক্তিগড় থানার মাঝেরপাড়ায় তাঁর বাড়ি। তিনি একটি বেসরকারি লগ্নি সংস্থার কর্মী ছিলেন। কাজের সুবিধার জন্য তিনি গলসি বাজারে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। …
Read More »গ্যাস সিলিন্ডার দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে মেরে ফেলার ঘটনায় ধৃত প্রৌঢ়ার পুলিস হেফাজত
গলসি (পূর্ব বর্ধমান) :- গলসির সত্যানন্দপুরে ছোট গ্যাস সিলিন্ডার দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে মেরে ফেলার ঘটনায় ধৃত প্রৌঢ়াকে হেফাজতে নিল পুলিস। ধৃত প্রৌঢ়ার নাম শ্রীমতী মজুমদার। রবিবার সন্ধ্যায় সত্যানন্দপুরে বাঁধের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে সোমবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে ৪ দিন …
Read More »গ্যাস সিলিন্ডার দিয়ে স্বামীকে খুন করল স্ত্রী
গলসী (পূর্ব বর্ধমান) :- সাংসারিক বিবাদের জেরে গ্যাস সিলিন্ডার দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের গলসী থানার কালিমোহনপুর গ্রামে। মৃতের নাম সন্তোষ ওরফে সুনীল কুমার মজুমদার (৬৪)। অভিযুক্ত স্ত্রী শ্রীমতী মজুমদারকে আটক করেছে গলসী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা …
Read More »লোকসভা ভোটের আগে পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের ৪ ব্লক সভাপতি বদল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- লোকসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এমতাবস্থায় পূর্ব বর্ধমান জেলায় তৃণমূলের ব্লক কমিটিকে ফের ঝাড়াই বাছাই করল ঘাসফুল শিবির। বুধবার রাতেই পূর্ব বর্ধমান জেলার ২৩ টি ব্লকের মধ্যে ৪ টি ব্লকের ব্লক সভাপতি বদল করল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে জানা গেছে, গলসী ২ ব্লকে সুজন মণ্ডলকে সরিয়ে …
Read More »গলসিতে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, হেফাজতে থাকা ৪ জনকে ফের হেফাজতে নিল পুলিশ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গলসির জাগুলিপাড়ায় শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে মারপিট ও বোমাবাজির ঘটনায় পুলিসি হেফাজতে থাকা চারজনকে ফের হেফাজতে নেওয়া হল। ৪ দিনের পুলিসি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর মোল্লা খাইরুল জামাল ওরফে রাজু, বিশাল বাউড়ি, শেখ শের আলি ওরফে অপূর্ব ও মোল্লা শের শাহ ওরফে বাদশাকে শনিবার …
Read More »গলসীর জাগুলিপাড়া থেকে উদ্ধার ৯টি তাজা বোমা
গলসী (পূর্ব বর্ধমান) :- তৃণমূল যুব কংগ্রেসের কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়কে নিয়ে গলসী থানার জাগুলিপাড়ায় শাসকদলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ উদ্ধার করল ৯ টি তাজা বোমা। বোমাগুলি উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করে সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড। উল্লেখ্য, বুধবার বর্ধমান শহরে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী …
Read More »গলসীতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, উত্তেজনা
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গলসি থানার জাগুলিপাড়ায় শাসক দলের দুই গোষ্ঠীর মারপিট ও বোমাবাজির ঘটনায় দু’পক্ষের ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দিন রাতেই তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের সকলেরই বাড়ি জাগুলিপাড়ায়। ঘটনায় দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে মারধর, ধারালো অস্ত্র নিয়ে হামলা, বোমাবাজি, খুনের চেষ্টা ও হুমকি দেওয়ার ধারায় পৃথক মামলা …
Read More »ফেরিঘাটের মৌরসীপাট্টা ভাঙতে পূর্ব বর্ধমান জেলা পরিষদের নতুন করে টেন্ডার, বকেয়া আদায়ে ফেরিঘাট চলোর ডাক
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বকেয়া টাকা আদায়ের লক্ষ্যে এবার পূর্ব বর্ধমান জেলাপরিষদ সপ্তাহব্যাপী ফেরিঘাট চলো অভিযানের ডাক দিল। জানা গেছে, জেলা পরিষদের অধীনে থাকা ১২ টি ফেরীঘাট থেকে বকেয়া প্রায় ৩০ লক্ষ টাকা। আর এই বকেয়া টাকা আদায়ে এবার নজীরবিহীনভাবে সপ্তাহব্যাপী ‘ফেরীঘাট চলো’ অভিযানের ডাক দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন …
Read More »
E Purba Bardhaman Purba Bardhaman District News