বর্ধমান (পূর্ব বর্ধমান) :- হাসপাতালে অভিনব কায়দায় টাকা ধার দেওয়ার নামে সোনার গয়না জমা রেখে প্রতারণার একটি চক্রের হদিশ পেয়েছে পুলিস। চক্রের এক চাঁইকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। বর্ধমান শহরের কাঞ্চননগর এলাকায় তার বাড়ি। এক মহিলার সাহসিকতায় ধরা পড়ে সে। ওই মহিলা শুধু দৌড়ে ছিনতাইবাজকে ধরে ফেললেন তাইই নয়, রীতিমত …
Read More »বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালির অভিযোগে নার্সিংহোম মালিক-সহ গ্রেপ্তার ২
গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালির অভিযোগে দুজনকে পুলিসের হাতে তুলে দেওয়া হল। হাসপাতালের কর্মীরা তাদের ধরে পুলিসের হাতে তুলে দেয়। পরে হাসপাতালের কর্মী রূপদ দাসের অভিযোগের ভিত্তিতে পরিচয় গোপন করে প্রতারণার ধারায় মামলা রুজু করে দু’জনকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিস। ধৃতদের নাম আনিসুর …
Read More »বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বাঁ পায়ের পরিবর্তে ডান পায়ে অস্ত্রপচারের অভিযোগ
গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বাঁ পায়ের পরিবর্তে একটি শিশুর ডান পায়ে অস্ত্রপচারের অভিযোগ উঠল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। এর প্রতিবাদে মঙ্গলবার বিকাল থেকে দীর্ঘক্ষণ হাসপাতালে সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখান শিশুটির পরিবারের লোকজন ও পড়শিরা। ঘটনার যথাযথ তদন্ত দাবি করেন তারা। বিক্ষোভের জেরে হাসপাতালে উত্তেজনা ছড়ায়। …
Read More »ডেঙ্গু, ম্যালেরিয়া রোধে মিশন নির্মল বাংলার ঢংয়ে লাগাতার কর্মসূচী গৃহিত হল
বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পতঙ্গবাহিত রোগ ডেঙ্গু, ম্যালেরিয়া প্রভৃতি দূরীকরণে এবার মিশন নির্মল বাংলার ঢংয়ে রীতিমত কোমড় বেঁধে নামল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। সোমবার এব্যাপারে বর্ধমান জেলা পরিষদে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হাজির ছিলেন জেলা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি, মিশন নির্মল বাংলার জেলা সংযোজক, জেলা পঞ্চায়েত …
Read More »বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান মেশিন খারাপ, স্থানান্তর করা হচ্ছে নতুন ভবনে
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান মেশিন বারবার খারাপ হওয়ায় সিটি স্ক্যান মেশিনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাবার সিদ্ধান্ত নিল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। উল্লেখ্য, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান বন্ধ নয়নয় করেও প্রায় ৩ মাস। দুদিন চালু হলেও ফের বন্ধ হয়ে যাওয়ায় চুড়ান্ত হয়রানির …
Read More »বর্ধমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০১
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। চলতি সময়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০১-এ পৌঁছানোয় উদ্বেগ প্রকাশ করা হল সোমবার বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য স্থায়ী সমিতির বৈঠকে। জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁদের কাছে যে পরিসংখ্যান পাওয়া গেছে, সেখানে পূর্ব বর্ধমান জেলায় ডেঙ্গু …
Read More »রোগী মৃত্যুকে কেন্দ্র করে নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর বর্ধমানে
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কিডনি অপারেশন করতে গিয়ে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো সোমবার সকালে বর্ধমান শহরে। এদিন সকালে বর্ধমান শহরের লক্ষ্মীপুরমাঠ কলেজ মোড় এলাকায় একটি বেসরকারী নার্সিংহোমে স্থানীয় লক্ষ্মীপুর মাঠ এলাকার এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর চালায় নার্সিংহোমে। …
Read More »চিকিৎসাকেন্দ্রে ঢুকে স্বাস্থ্যকর্মীকে মারধর করার ঘটনায় গ্রেফতার
গলসি (পূর্ব বর্ধমান) :- গলসির আদরাহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক কর্মীকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম শেখ আবু তাহের ওরফে বুলবুল। গলসি থানার পাত্রহাটি গ্রামে তার বাড়ি। শনিবার রাতে বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। …
Read More »চিকিৎসায় গাফিলতিতে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, ক্ষতিপূরণ দাবি করে রাজ্য ক্রেতা আদালতে মামলা
গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গৃহবধূর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক, সুপার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা কালেক্টরের কাছে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে আসানসোলে রাজ্য ক্রেতা আদালতের সার্কিট বেঞ্চে মামলা করল মৃতার স্বামী ও ৭ বছরের মেয়ে। এছাড়াও মামলা চালানোর খরচ …
Read More »অপারেশনের পরও যন্ত্রণা না কমায় আত্মঘাতী ছাত্রী
মন্তেশ্বর (পূর্ব বর্ধমান) :- নবম শ্রেণীর এক ছাত্রীর স্তনে টিউমার অপারেশনের পরও তার যন্ত্রণা না কমায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল ছাত্রীটি। মৃতের নাম পায়েল ঘোষ (১৫)। বাড়ি মন্তেশ্বরের ইন্দ্রপুর গ্রামে। সে চন্দ্রপুর হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল। মৃতার বাবা সুজিত ঘোষ জানিয়েছেন, মাস চারেক আগে কলকাতার পিজিতে তার অপারেশন …
Read More »
E Purba Bardhaman Purba Bardhaman District News