বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সক ও নার্সকে গালিগালাজ করার অভিযোগে হাসপাতালেরই এক গাড়ি চালককে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম রেজাউল শেখ ওরফে শেখ রাজু। বর্ধমান শহরের ষাঁড়খানা গলি এলাকায় তার বাড়ি। হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগে রেজাউল সেখ তাঁর এক …
Read More »হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ২বন্ধুর মৃত্যু, গ্রেপ্তার চিকিৎসক-সহ ২
জামালপুর (পূর্ব বর্ধমান) :- মদের বদলে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে মৃত্যু হল দুই বন্ধুর। গুরুতর অসুস্থ আরও এক বন্ধু। অন্য বন্ধুকে আটক করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার সাহাপুর গ্রামে। মৃত দুই বন্ধুর নাম অরুণ রুইদাস (৪৭) এবং ইমদাদুল সেখ (২৩)। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন সেখ মণিরুল নামে একজন। তাঁর …
Read More »টীকাকরণের পর ভিটামিন ডোজ খাওয়ানোর পরই মৃত শিশু, তদন্ত চাইলেন বাবা
খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- দেড় বছরের শিশুকে ডিপিটি ইঞ্জেকশন দেবার পর বমি করতে শুরু করায় এবং তার পরেও ওই শিশুকে ভিটামিন ডোজ খাওয়ানোর ঘটনায় দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠল। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার পড়ালির পাড় বোসপাড়া এলাকায়। মৃত শিশুর নাম রোজ রায়। মৃত শিশুর …
Read More »স্বাস্থ্য পরিষেবার সুফল কতটা পৌছাচ্ছে তা জানতে স্বাস্থ্যকর্তাদের বর্ধমান সফর
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিষেবার উন্নতি করেছে রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একের পর এক প্রকল্পের ঘোষণা করেছেন। গত ৭ বছরে কতটা হয়েছে সেই উন্নয়ন? কতটা সেই উন্নয়ন পৌঁছেছে সাধারণ মানুষের কাছে কিংবা সাধারণ মানুষ কি বলছেন স্বাস্থ্য দপ্তর নিয়ে – এসব জানতে মুখ্যমন্ত্রী সম্প্রতি …
Read More »অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী ভরতির জন্য টাকা চাওয়ার অভিযোগে এক ব্যক্তি আটক
গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী ভরতির নামে টাকা চাওয়া ও ডেপুটি সুপারকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য এক দালালকে আটক করেছে শক্তিগড় থানার পুলিস। ঘটনার কথা জানিয়ে হাসপাতালের সুপার ডাঃ উৎপল দাঁশক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিস সুপার ভাস্কর মুখোপাধ্যায়কেও বিষয়টি জানিয়েছেন সুপার। …
Read More »ফুটবল খেলতে গিয়ে ফুটবলারের মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ
কাটোয়া (পূর্ব বর্ধমান) :- ফুটবল খেলতে গিয়ে পেটে চোট পেয়ে মারা গেল এক উঠতি ফুটবলার। মৃতের নাম জয় অধিকারী। বাড়ি কেতুগ্রামের নৈহাটি গ্রামে। এই ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলা হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে। জানা গেছে, বুধবার বিকালে ফুটবল খেলার সময় তলপেটে চোট পান জয়। গ্রামের মাঠে অন্যান্য ছেলেমেয়েদের সঙ্গে …
Read More »ঘটনার ৭ দিন পরও বর্ধমান স্টেশনে বৃদ্ধা ধর্ষণের ঘটনায় অধরা অভিযুক্ত
গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ঘটনার ৭ দিন পরও বর্ধমান স্টেশন এলাকায় ৭২ বছরের বৃদ্ধাকে ধর্ষণের ঘটনার কিনারা করতে পারেনি পুলিস। ঘটনার কিনারায় ডিএসপি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে একটি দল গড়া হয়েছে। সেই দল বিভিন্ন জায়গায় ঘুরে তথ্য সংগ্রহ করেছে। তবে, ধর্ষককে শনাক্ত করার ক্ষেত্রে তা খুব একটা কাজে আসছে …
Read More »নিয়ন্ত্রণ হারিয়ে ৫ ছাত্রছাত্রীকে গাড়ির ধাক্কা, মৃত ১ ছাত্রী, রাস্তা অবরোধ
আউশগ্রাম (পূর্ব বর্ধমান) :- রাস্তার ধারে বসে থাকা ছাত্রছাত্রীদের ওপর দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার চলে যাওয়ায় গুরুতর জখম হলেন ৫জন ছাত্রছাত্রী। তাদের মধ্যে একজনের মৃত্যু হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত ছাত্রীর নাম শেফালী ওরফে শিল্পী মাঝি (১৩)। বাড়ি মঙ্গলকোটের পালপাড়ায়। সে গণপুর হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। মনসা পুজো …
Read More »মায়ের ওষুধ খেয়ে নেওয়ায় মৃত্যু হল এক শিশুর
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মায়ের জন্য রাখা ওষুধ খেয়ে নেওয়ায় মৃত্যু হল এক শিশুর। পুলিশ সূত্রে জানাগেছে, মৃত শিশুর নাম কোহিনূর খাতুন (২)। সে কালনা থানা এলাকার মুসলিমাবাদের বাসিন্দা ছিল। স্থানীয় সূত্রে জানাগেছে, দিন দশেক আগে কোহিনূরের মা একটি পুত্র সন্তানের জন্ম দেন। গত বুধবার কোহিনূরের মা চিকিৎসার জন্য নবজাতককে …
Read More »রোগযন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা স্কুল ছাত্রের
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রোগযন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করল এক স্কুল ছাত্র। পুলিশ সূত্রে জানাগেছে, মৃত ছাত্রের নাম সঞ্জীত দাস (১৬)। সে বীরভূম জেলার দুবরাজপুর বাগনাপাড়া গোকরুলের বাসিন্দা ছিল। সঞ্জীত বর্ধমান জেলার গুসকরার অভিরামপুর ঈশ্বরচন্দ্র আবাসিক বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়াশুনা করত। মৃত ছাত্রের মা চন্দনা দাস জানিয়েছেন, অসুস্থতার …
Read More »
E Purba Bardhaman Purba Bardhaman District News