Breaking News

কাটোয়া

পূর্ব বর্ধমানের জেলাশাসক পরিবর্তন, রদবদল আরও কয়েকজন প্রশাসনিক আধিকারিক

Purba Bardhaman district magistrate change

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- লোকসভা ভোটের বাদ্যি বাজতে না বাজতেই একধার থেকে পূর্ব বর্ধমান জেলায় পুলিশের রদবদলের সঙ্গে এবার বদলানো হল জেলাশাসককে। বুধবার পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজিকে সরিয়ে সেখানে বীরভূমের জেলাশাসক বিধানচন্দ্র রায়কে নিয়ে আসার বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। পূর্ণেন্দু মাজিকে পাঠানো হচ্ছে বীরভূমের জেলাশাসক করে। উল্লেখ্য, …

Read More »

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রধান, সাঁকো গ্রাম পঞ্চায়েত হাতছাড়া রাজ্যের শাসক বিরোধীদের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রধান ও কংগ্রেসের ১ সদস্য, সাঁকো গ্রাম পঞ্চায়েত হাতছাড়া রাজ্যের শাসক বিরোধীদের

Sanko Gram Panchayat Pradhan joined Trinamool Congress, Sanko Gram Panchayat is left out of the ruling opposition of the state

গলসী ও কাটোয়া (পূর্ব বর্ধমান) :- জাতীয় কংগ্রেসের এক সদস্যকে সঙ্গে নিয়ে ফরোয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সাঁকো গ্রাম পঞ্চায়েত প্রধান। প্রধান-সহ পঞ্চায়েতে ক্ষমতায় থাকা গোষ্ঠীর দুজন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করায় পূর্ব বর্ধমান জেলার গলসি ২ ব্লকের সাঁকো গ্রাম পঞ্চায়েতে নিরঙ্কুশ ক্ষমতা দখল করল তৃণমূল কংগ্রেস। এতদিন …

Read More »

শুরু হলো কেতুগ্রামের গঙ্গাটিকুরী অতীন্দ্রনাথ বিদ্যামন্দিরের ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান

The 75th anniversary program of Gangatikuri Atindranath Bidyamandir of Ketugram has started

রতন চক্রবর্তী, কেতুগ্রাম (পূর্ব বর্ধমান) :- শুরু হলো কেতুগ্রামের গঙ্গাটিকুরী অতীন্দ্রনাথ বিদ্যামন্দিরের ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান। শুক্রবার ও শনিবার -দু’দিন ধরে চলবে এই প্লাটিনাম জয়ন্তী বর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠান। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহানেওয়াজ, সমাজসেবী অমর চাঁদ কুণ্ডু-সহ অন্যান্যরা। গঙ্গাটিকুরী অতীন্দ্রনাথ বিদ্যামন্দিরের …

Read More »

লোকসভা ভোটের আগে পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের ৪ ব্লক সভাপতি বদল

4 Trinamool Congress block president change in Purba Bardhaman district before Lok Sabha polls

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- লোকসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এমতাবস্থায় পূর্ব বর্ধমান জেলায় তৃণমূলের ব্লক কমিটিকে ফের ঝাড়াই বাছাই করল ঘাসফুল শিবির। বুধবার রাতেই পূর্ব বর্ধমান জেলার ২৩ টি ব্লকের মধ্যে ৪ টি ব্লকের ব্লক সভাপতি বদল করল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে জানা গেছে, গলসী ২ ব্লকে সুজন মণ্ডলকে সরিয়ে …

Read More »

ঘোষণার পরেও চালু হলো না পূর্ব বর্ধমান জেলার সার্কিট ট্যুরিজম

Purba Bardhaman district circuit tourism did not start even after the announcement

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ২০২৩ সালের দুর্গাপুজোর আগেই ঢাকঢোল পিটিয়ে পূর্ব বর্ধমান জেলায় সার্কিট ট্যুরিজম চালুর কথা ঘোষণা করেছিল জেলা প্রশাসন। কিন্তু গত ১৩ সেপ্টেম্বর থেকে এতটুকুও কাজ এগোয়নি এই সার্কিট ট্যুরিজম নিয়ে। এমনকি কলকাতার যে এনজিও ‘ফ্রেন্ডস ইন নিড অ্যান্ড ডিড’ (এফআইএনডি)-কে এই সার্কিট ট্যুরিজমের ওয়েবসাইট তৈরি এবং সমগ্র …

Read More »

পিকনিক থেকে ফেরার পথে জেনারেটরের টার্বাইনের চাকায় চুল জড়িয়ে মৃত্যু হলো স্কুলছাত্রীর

On the way back from a picnic, a schoolgirl died after her hair got caught in the wheel of a generator turbine.

কেতুগ্রাম (পূর্ব বর্ধমান) :- পিকনিক থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। জেনারেটরের টার্বাইনের চাকায় চুল জড়িয়ে মৃত্যু হলো স্কুলছাত্রীর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার গোমাই গ্রামে। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম ঝুমা দাস (১৫)। কেতুগ্রাম আশুতোষ মেমোরিয়াল ইন্সটিটিউশনের দশম শ্রেণীর ছাত্রী …

Read More »

বর্ধমানে আচমকা বাস পরিষেবা বন্ধে নাকাল যাত্রীরা

Sudden stoppage of bus services in Burdwan has left passengers stranded

  বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আবার হঠাৎই বিনা নোটিশে বাস বন্ধ বর্ধমানে। চূড়ান্ত হয়রানির শিকার হলেন বাসযাত্রীরা। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন। অথচ বর্ধমানের আলিশা কিংবা নবাবহাট বাসস্ট্যান্ড থেকে ছাড়েনি সিংহভাগ বাস। কয়েকদিন আগেও এভাবেই বাস বন্ধ হয়েছিল। এদিন সকালে বর্ধমানের বাসস্ট্যান্ডে এসে নাকাল হয়েছেন যাত্রীরা। তাঁদের বক্তব্য, কোনো ঘোষণা …

Read More »

কেতুগ্রাম বিধানসভা এলাকায় প্রথমবার বইমেলা পেয়ে খুশি স্থানীয় সাহিত্যপ্রেমীরা

Local literature lovers are happy to have book fair for the first time in Ketugram assembly area

রতন চক্রবর্তী, কেতুগ্রাম (পূর্ব বর্ধমান) :- সাহিত্য প্রেমীদের দীর্ঘদিনের দাবি মেনে কেতুগ্রামে শুরু হল বইমেলা। কেতুগ্রাম হাইস্কুল ময়দানে ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বইমেলা। সোমবার কেতুগ্রাম বইমেলার উদ্বোধন করেন সাহিত্যিক সুকুমার রুজ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহানাজ, কেতুগ্রাম পঞ্চায়েতের প্রধান শিলা বেগম, সমাজসেবী অমর …

Read More »

পায়রা চোর সন্দেহে কিশোরকে নির্মমভাবে পিটিয়ে খুনের অভিযোগ কেতুগ্রামে

Suspected of being a pigeon thief, a juvenile was brutally beaten to death in Ketugram

কেতুগ্রাম (পূর্ব বর্ধমান) :- পায়রা চোর সন্দেহে নবম শ্রেণীর এক কিশোরকে নির্মমভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে। মৃতের নাম বিশ্বজিৎ দাস (১৫)। বাড়ি কেতুগ্রাম থানার পাণ্ডুগ্রামে। সে পান্ডুগ্রাম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। শনিবার সকালে কেতুগ্রাম থানার মাসুন্দি গ্রামের কাছে মাঠে তার দেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। …

Read More »

কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি, অভিযুক্ত আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডারের আদালতে আত্মসমর্পণ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দেওয়ায় অভিযুক্ত আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার মঙ্গলবার বর্ধমান সিজেএম আদালতে আত্মসমর্পণ করেন। তাঁর আইনজীবী কৈলাশ দত্ত জামিনের সওয়ালে বলেন, অভিযুক্ত বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়ে তদন্তকারী অফিসার ডেকে পাঠান। নোটিশ পেয়ে বিধায়ক তদন্তকারী …

Read More »