Breaking News

মেমারি কলেজের তৃতীয় শ্রেণীর কর্মীর বিরুদ্ধে এফআইআর করলেন আক্রান্ত অধ্যাপক

মেমারি (পূর্ব বর্ধমান) :- মেমারি কলেজের তৃতীয় শ্রেণীর কর্মী মুকেশ শর্মার বিরুদ্ধে মেমারী থানায় এফআইআর করা হল বৃহস্পতিবার। বুধবার কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কস্তুর আমেদ মোল্লাকে মারধোর এবং হেনস্থার অভিযোগ ওঠে কলেজের তৃতীয় শ্রেণীর কর্মী তথা বিতর্কিত তৃণমূল নেতা মুকেশ শর্মার বিরুদ্ধে। এই ঘটনায় বুধবারই কলেজের প্রশাসক তথা বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক অনির্বাণ কোলের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত অধ্যাপক। বৃহস্পতিবার কলেজে যান মহকুমা শাসক। কলেজের অধ্যাপকদের সঙ্গে কথা বলেন তিনি। এরপরই তিনি আক্রান্ত অধ্যাপককে থানায় অভিযোগ জানানোর নির্দেশ দেন। এরপরই মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত অধ্যাপক। অভিযোগ হাতে পেতেই মেমারি থানার পুলিশ ঘটনার তদন্তে কলেজে যায়। কথা বলেন কলেজের অধ্যাপকদের সঙ্গেও। অন্যদিকে, এই ঘটনা সম্পর্কে অভিযুক্ত মুকেশ শর্মা জানিয়েছে্ন, তিনি নির্দোষ। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ফাঁসানো হচ্ছে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *