Breaking News

নাবালিকার ওপর যৌন নির্যাতন, গ্রেপ্তার অভিযুক্ত

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চকলেট দেবার নাম করে এক নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল এক ব্যক্তিকে। ধৃতের নাম লালা ফটিক। বাড়ি বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলার পাঞ্জাবী পাড়ায়। এলাকাবাসীরা জানিয়েছেন, এর আগেও ওই ব্যক্তির বিরুদ্ধে এই ধরণের অভিযোগ উঠেছে। কিন্তু কেউ অভিযোগ না করায় তিনি বেঁচে যান। নির্যাতিতার পরিবারের লোকজন জানিয়েছে্ন, বুধবার সন্ধ্যেবেলায় লালা ফটিক ওই নাবালিকাকে চকোলেট দেবার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায়। তার ওপর যৌন নির্যাতন করে। এই ঘটনায় শিশুটি বাড়িতে সমস্ত কথা জানায়। কিন্তু অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তাকে ধরতে পারেনি। বৃহস্পতিবার দুপুরে লালা ফটিককে দেখতে পান এলাকার মানুষ। এরপরই তাকে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীরা জানিয়েছেন, অভিযুক্ত বিবাহিত এবং তার তিনটি সন্তানও রয়েছে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *