Breaking News

ঘরের ভেতর থেকে গৃহবধূর গলার নলি কাটা দেহ উদ্ধার মেমারীতে

Housewife's throat cut body was recovered from inside the house in Memari

মেমারী (পূর্ব বর্ধমান) :- ঘরের ভিতর থেকে গৃহবধূর গলার নলি কাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মেমারী থানার অন্তর্গত সুলতানপুরে। মৃত গৃহবধূর নাম প্রতিমা চক্রবর্তী (৩৮)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মেমারীর সুলতানপুরের বাসিন্দা হৃদয় চক্রবর্তী রাধুঁনীর কাজের সূত্রে বাইরে যান। বাড়িতে একাই ছিলেন তাঁর স্ত্রী প্রতিমা চক্রবর্তী। পরিজনদের দাবি, শনিবার রাত্রি ৮ নাগাদ মেমারীর চকদিঘীমোড় এলাকায় বোনের দোকানে যান প্রতিমা চক্রবর্তী। এরপর রাত্রি ১০ টা নাগাদ বোন বাড়ি ফেরে দিদিকে ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা খুলতেই দেখেন যে গলার নলি কাটা ও রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পরে আছে দিদি প্রতিমা চক্রবর্তী। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো কোনো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে প্রতিমা চক্রবর্তীকে। কে বা কারা কি উদ্দেশ্যে এই খুন করলো তা খতিয়ে দেখছে মেমারী থানার পুলিশ।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *