
গলসী (পূর্ব বর্ধমান) :- গলসীর সারুলগ্রামের মাঠ থেকে এক নাবালকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। মৃত নাবালকের নাম জিৎ দানা (১৭)। বাড়ি গলসীর খেতুরা মাঠপাড়া এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা থেকে খোঁজ পাওয়া যাচ্ছিলো জিৎ দানার। বাড়ির লোক অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে গলসী থানায় নিখোঁজ ডায়রি করেন। এরপর রবিবার সকালে সারুল গ্রামের মাঠ থেকে তার দেহ উদ্ধার হয়। কীভাবে ওই নাবালকের মৃত্যু হল তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে গলসী থানার পুলিশ।
E Purba Bardhaman Purba Bardhaman District News