Breaking News

বাস ও লরীর মুখোমুখি সংঘর্ষে মৃত এক, জখম ২০

খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- বুধবার সন্ধ্যায় বর্ধমানের খণ্ডঘোষ থানার দইচাঁদা এলাকায় বাস ও লরীর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের, জখম হলেন প্রায় ২০। আহতদের মধ্যে বাসের চালক ছাড়াও একটি শিশু রয়েছে। আহতদের স্থানীয় বাসিন্দারা এবং খণ্ডঘোষ থানার পুলিশ দ্রুততার সঙ্গে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন, বাসটি একটি বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে বর্ধমানে আসছিল। উল্টেদিক থেকে যাচ্ছিল একটি পণ্য বোঝাই লরী। বাসের সামনে একটি পিকআপ ভ্যান এসে পড়ায় তাকে বাঁচাতে গিয়েই বাস ও লরীর মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে জানাগেছে, সংঘর্ষে মারা গেছেন লরী চালক ওসমান সেখ(৩০)। বাড়ি খণ্ডঘোষের উজ্জ্বলপুকুর গ্রামে। বর্ধমান হাসপাতালে থাকা আহতদের মধ্যে ২ জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *