Breaking News

বর্ধমানে শুরু হল সৃষ্টিশ্রী মেলা

Panchayat Minister Pradip Majumdar inaugurated the Srishtishree Mela in Burdwan

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে বর্ধমানের শাঁখারীপুকুর উৎসব ময়দানে শুরু হল সৃষ্টিশ্রী মেলা। মেলা চলবে আগামী ১১ জানুয়ারী পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অন্তর্গত জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট, আনন্দধারা জেলা দপ্তরের উদ্যোগে আয়োজিত এদিনের এই মেলার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। Panchayat Minister Pradip Majumdar inaugurated the Srishtishree Mela in Burdwan অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক আয়েষা রাণী এ., জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, দুই বিধায়ক খোকন দাস ও অলোক মাঝি, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, অতিরিক্ত জেলাশাসক প্রতীক সিং, প্রসেঞ্জিত দাস, প্রকল্প অধিকর্তা রাখী বিশ্বাস-সহ প্রশাসনের আধিকারিকরাও। Panchayat Minister Pradip Majumdar inaugurated the Srishtishree Mela in Burdwan এদিন মন্ত্রী স্বপন দেবনাথ জানান, গোটা পূর্ব বর্ধমান জেলায় প্রায় ১৩ লক্ষ পরিবার রয়েছেন। তার মধ্যে প্রায় ৭ লক্ষাধিক পরিবার ইতিমধ্যেই স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে অন্তভূর্ক্ত হয়েছেন। জেলায় মোট স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা প্রায় ৭৫ হাজার। তিনি জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবার পরই মহিলাদের স্বনির্ভরতার ওপর জোড় দেন। স্বপনবাবু এদিন বলেন, এই স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ প্রদানের ক্ষেত্রে গ্যারাণ্টার খোদ মুখ্যমন্ত্রী। Panchayat Minister Pradip Majumdar inaugurated the Srishtishree Mela in Burdwan তিনি জানিয়েছেন, ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়া এবং ঋণ পরিশোধের হারও এই জেলায় অত্যন্ত ভাল। এদিন এই মেলায় পূর্ব বর্ধমান জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এসে স্টল দিয়েছেন। মোট ৯০টি স্টল হয়েছে। জেলাশাসক জানিয়েছেন, গতবছর প্রায় ২৭ কোটি টাকার বিক্রি হয়েছিল। এবারে তা আরও বাড়ার আশা করছেন তাঁরা। Panchayat Minister Pradip Majumdar inaugurated the Srishtishree Mela in BurdwanPanchayat Minister Pradip Majumdar inaugurated the Srishtishree Mela in BurdwanPanchayat Minister Pradip Majumdar inaugurated the Srishtishree Mela in Burdwan

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *