Breaking News

২৭-৩০ নভেম্বর বর্ধমানে ‘রাজনন্দিনী কাপ’ ক্রিকেট টুর্নামেন্ট, ফাইনালে মাঠে থাকছেন বীরেন্দ্র সহবাগ

Tennis cricket tournament 'Rajnandini Cup' to be held in Burdwan from November 27-30, Virender Sehwag to be in the field in the final

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ২৭ নভেম্বর থেকে বর্ধমানে শুরু হচ্ছে ‘রাজনন্দিনী কাপ ২০২৫’। বর্ধমান শহরের মালির বাগান মাঠে রাজনন্দিনী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ১৩ তম এই টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। টুর্নামেন্ট উপলক্ষ্যে সোমবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে রাজনন্দিনী স্পোর্টিং ক্লাবের সভাপতি দেবাশিস নন্দী জানিয়েছেন, দেশের বিভিন্ন রাজ্যের ১৬ টি দলকে নিয়ে এই টেনিস ক্রিকেট খেলা হবে। টুর্নামেন্টের এন্ট্রি ফি ১ লক্ষ টাকা। ৮ ওভার করে হবে দিবারাত্রির এই খেলা। গত বছর থেকে তাঁরা দিবারাত্রির খেলা চালু করেছেন। পূর্ব বর্ধমান, কলকাতা-সহ এই রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হায়দ্রাবাদ, মুম্বাই, গুজরাট থেকে টিম আসছে এই টুর্নামেন্টে অংশ নিতে। Tennis cricket tournament 'Rajnandini Cup' to be held in Burdwan from November 27-30, Virender Sehwag to be in the field in the final ২৭ নভেম্বর এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও খেলা শুরু হবে ২৮ নভেম্বর থেকে। ২৮ নভেম্বর ৮ টি দলের খেলা হবে, ২৯ নভেম্বর হবে বাকি ৮ টি দলের খেলা। দুই দিনই দুটি করে দল সরাসরি সেমিফাইনালে যাবে। ৩০ তারিখ ২ টি সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে বিজয়ী দলকে ১৩ লক্ষ টাকা ও ট্রফি দেওয়া হবে, বিজিত দলকে দেওয়া হবে ৭ লক্ষ টাকা ও ট্রফি। সেমিফাইনালে ওঠা প্রত্যেক দলকে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। ম্যাচের ও সমগ্র খেলায় সেরাদের জন্য থাকবে ব্যক্তিগত পুরস্কার। Tennis cricket tournament 'Rajnandini Cup' to be held in Burdwan from November 27-30, Virender Sehwag to be in the field in the final দেবাশিস নন্দী জানিয়েছেন, দর্শকদের বসে খেলা দেখার জন্য এবছর অস্থায়ী গ্যালারি তৈরি করা হচ্ছে। ১০ হাজার দর্শক খেলা দেখতে পারবেন এমন ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। খেলা দেখার জন্য দর্শকদের কোনও প্রবেশ মূল্য লাগবে না। কিন্তু আসন সংখ্যা সীমিত হওয়ায় তাঁদের এই জনপ্রিয় টুর্নামেন্টে ক্রীড়াপ্রেমী দর্শকদের তাঁরা কতটা সুযোগ দিতে পারবেন, সেটা তাঁদের কিছুটা হলেও ভাবাচ্ছে বলে জানিয়েছেন তিনি। Tennis cricket tournament 'Rajnandini Cup' to be held in Burdwan from November 27-30, Virender Sehwag to be in the field in the final
দেবাশিস নন্দী জানিয়েছেন, ২৭ নভেম্বর সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন পর্বের পরে থাকছে বাংলা ব্যান্ড ফসিলস্‌-এর অনুষ্ঠান। ২৮ নভেম্বর থেকে খেলা শুরু হবে। ওইদিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অভিনেতা রঞ্জিত মল্লিক ও অভিনেত্রী কোয়েল মল্লিক। ২৯ নভেম্বর উপস্থিত হবেন অভিনেতা যিশু সেনগুপ্ত ও অভিনেত্রী ইধিকা পাল। ৩০ নভেম্বর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। বিগত বছরগুলিতে তাঁদের এই টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসাবে ব্রায়ান লারা, কপিল দেব, ক্রিস গেইল, হরভজন সিং, গৌতম গম্ভীর, ইরফান পাঠান-সহ একাধিক আন্তর্জাতিক স্তরের ক্রিকেটার ও বাংলার একাধিক অভিনেতা-অভিনেত্রী এসেছেন বলে জানিয়েছেন তিনি। Tennis cricket tournament 'Rajnandini Cup' to be held in Burdwan from November 27-30, Virender Sehwag to be in the field in the final
দেবাশিস নন্দী জানিয়েছেন, তাঁরা চান শুধু শৈশব-ই নয় সমস্ত বয়সের মানুষজনই মাঠমুখী হোক। সেই উদ্দেশ্য নিয়েই তাঁদের উদ্যোগে ক্রীড়াকে কেন্দ্র করে বিভিন্ন উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। তাঁদের উদ্যোগে ক্রিকেট কোচিং ক্যাম্প চালু রয়েছে। মাঠের সংখ্যা কমে যাওয়া প্রসঙ্গে দেবাশিস নন্দী জানিয়েছেন, বিভিন্ন ব্যক্তি বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন মাঠে নির্মাণ হয়ে যাচ্ছে। ফলে মাঠের সংখ্যা বা আয়তন কমছে। কিন্তু যার মাঠ তিনি নির্মাণ করলে তাঁদের কী বলার থাকতে পারে! এই সমস্যা সমস্ত জায়গাতেই আছে। যদিও তাঁরা মাঠ বাড়ানোর একটি উদ্যোগ নিয়েছেন। মাঠ বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়িত করতে তাঁরা একটি কমিটি তৈরি করে কাজ শুরু করেছেন। তাঁরা চিন্তাভাবনা করছেন, বর্ধমান শহরকে কেন্দ্র করে শহর বা শহর সংলগ্ন গ্রামীণ এলাকায় নতুন কোনও মাঠ কীভাবে তৈরি করা যায়।  Tennis cricket tournament 'Rajnandini Cup' to be held in Burdwan from November 27-30, Virender Sehwag to be in the field in the final
রাজনন্দিনী কাপের কো-অর্ডিনেটর পার্থ নন্দী জানিয়েছেন, তাঁরা বর্ধমানে একটি স্পোর্টস কার্নিভাল করার কথা ভাবছেন। অলিম্পিকে যত ধরনের খেলা হয় সেগুলির অধিকাংশই সেই কার্নিভালে করার চেষ্টা করা হবে। তাঁরা ক্রিকেট নিয়ে কাজ করছেন, অন্য একটি সংস্থার সাথে যুক্ত হয়ে ফুটবল নিয়েও কাজ শুরু করেছেন। তাঁরা যেভাবে সাড়া পাচ্ছেন তাতে অন্য খেলাগুলিকে নিয়েও কাজ করার কথা চিন্তাভাবনা শুরু করেছেন। সেগুলিকেও তাঁরা এগিয়ে নেয়ে যাওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন পার্থ নন্দী।

Tennis cricket tournament 'Rajnandini Cup' to be held in Burdwan from November 27-30, Virender Sehwag to be in the field in the finalTennis cricket tournament 'Rajnandini Cup' to be held in Burdwan from November 27-30, Virender Sehwag to be in the field in the final Tennis cricket tournament 'Rajnandini Cup' to be held in Burdwan from November 27-30, Virender Sehwag to be in the field in the finalTennis cricket tournament 'Rajnandini Cup' to be held in Burdwan from November 27-30, Virender Sehwag to be in the field in the finalTennis cricket tournament 'Rajnandini Cup' to be held in Burdwan from November 27-30, Virender Sehwag to be in the field in the final

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *