Breaking News

দীর্ঘকাল বন্ধ হয়ে থাকা বর্ধমান চেম্বার অব কমার্সকে নতুন করে চাঙ্গা করা শুরু হল

The long-closed 'Burdwan Chamber of Commerce' has begun to be revitalized.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে কার্যত অকেজো হয়ে থাকা বর্ধমান চেম্বার অব কমার্সকে ফের উজ্জীবিত করার উদ্যোগ শুরু হল শনিবার থেকে। বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস জানিয়েছেন, সমস্ত জেলায় চেম্বার অব কমার্স নামে বড় বড় শক্তিশালী সংগঠন রয়েছে। বর্তমানে মুখ্যমন্ত্রী যেখানেই জেলা সফরে যাচ্ছেন সেখানেই তিনি চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন। কিন্তু পূর্ব বর্ধমান জেলায় কেন চেম্বার অব কমার্স নামে কোনো সংগঠন নেই – এটা নিয়ে তিনি খোঁজখবর নেওয়া শুরু করেন। এরপরেই তিনি জানতে পারেন বর্ধমানেও এই সংগঠন ছিল। কিছুদিন চলেছে। তারপর বন্ধ হয়ে গেছে। বিধায়ক জানিয়েছেন, বর্তমান সময়ে ব্যবসাদারদের বহুবিধ সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। সেই সমস্ত সমস্যা সমাধানের জন্য একটি শক্তিশালী সংগঠন দরকার। তাই ফের এই সংগঠনকে চাঙ্গা করার উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, এদিন বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে প্রায় ৫০০ ব্যবসায়ীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সিংহভাগ ব্যবসায়ীই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বর্ধমান চেম্বার অব কমার্সকে নতুন করে উজ্জীবিত করতে শীর্ষেন্দু সাধুকে সভাপতি করে একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে। এদিন আহ্বায়ক কমিটির সদস্য রাইস মিলার সুব্রত মণ্ডল জানিয়েছেন, ১৯৮০-৮১ সাল নাগাদ বর্ধমান চেম্বার অব কমার্স তৈরি হয়। ডা. প্রফুল্ল চন্দ্র রায় চেয়েছিলেন বাঙালিদের নিজস্ব একটি সংগঠন। অন্যান্য জেলাতে এই সংগঠন শুরু হলেও বর্ধমানে হচ্ছিল না। সেই সময় কয়েকজন পঙ্কজ মণ্ডল, দেবনারায়ণ মণ্ডল, শম্ভুচরণ গুহ, শ্যামসুন্দর পাল প্রমুখ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠন তৈরি হয়েছিল। কিন্তু বাম জমানায় দফায় দফায় ধাক্কা খায় সংগঠন। তারপর এটা কার্যত অকেজো হয়ে পড়ে। এদিন বিধায়ক খোকন দাস জানিয়েছেন, নতুন করে উজ্জীবিত করার এই প্রচেষ্টায় এদিন সকলে যেভাবে এগিয়ে এসেছেন তাতে তাঁরা খুশী। খুব শীঘ্রই গোটা জেলার ব্যবসায়ীদের নিয়ে তাঁরা বড় করে একটি মিটিং করে নতুন একটি কমিটি তৈরি করবেন।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *