
কালনা (পূর্ব বর্ধমান) :- ভর সন্ধ্যায় কালনার কৃষ্ণদেবপুরের কাছে চলন্ত অটোয় বসে থাকা মহিলার ব্যাগে টান ছিনতাইকারীদের। আর যার জেরেই চলন্ত অটো থেকে পড়ে গিয়ে জখম হলেন এক মহিলা। আহত মহিলার নাম রুনা পোদ্দার। তিনি ধাত্রীগ্রাম এলাকার বাসিন্দা। জখম রুনা পোদ্দার কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি রবিবার সন্ধ্যায় কালনার কৃষ্ণদেবপুর সংলগ্ন এলাকায় ঘটেছে। জানাগেছে, রুনা পোদ্দার ছেলের বাড়ি কলকাতা থেকে ফিরে অটোয় চেপে ধাত্রীগ্রামে তাঁর বাড়িতে ফিরছিলেন। ওই অটোতেই সামনের সিটে তাঁর স্বামী বসেছিলেন। সেই সময় পথে একটি মোটর বাইকে করে দুই যুবক পিছন দিক থেকে এসে হঠাৎই রুনা দেবীর ব্যাগে টান দেয়, এরপরই রুনা দেবী চলন্ত গাড়ি থেকে মাটিতে পড়ে যান। তার মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হন তিনি। বর্তমানে তিনি কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
E Purba Bardhaman Purba Bardhaman District News