Breaking News

বিহার থেকে ৫৫ টি মোটরবাইক বর্ধমান জেলা বিজেপির পার্টি অফিসে পাঠানোকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য

Trinamool Congress protested at the parcel office of Barddhaman station with 55 bikes that arrived at Barddhaman Junction Railway Station by train from Bihar for the BJP's Burdwan organizational district party office.
55 motorbikes of the BJP party arrived at Barddhaman Junction Railway Station by train from Bihar. As soon as the bikes started being taken from the parcel office of Barddhaman Railway Station to the BJP's Burdwan organizational district party office on Saturday, the protest started under the leadership of MLA of Burdwan South assembly constituency Khokan Das.
Now that the Bihar votes are over, the Trinamool Congress has alleged that these motorcycles have been brought to create an atmosphere of terror in the upcoming West Bengal assembly elections.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিধানসভা ভোটের আগেই বিহারের রাজেন্দ্রনগর থেকে ৫৫টি মোটরবাইক এল বর্ধমানে। সমস্ত গাড়ির নম্বর বিহার রাজ্যের। বিজেপির বর্ধমান বিভাগের কনভেনর তথা জেলা কমিটির নেতা সুনীল গুপ্তার নামে বর্ধমানের বিজেপি পার্টি অফিসের ঠিকানায় রেলপথে পার্সেল করে এই ৫৫টি প্রায় নতুন মোটর বাইক পাঠানোকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। এই ঘটনার খবর পেয়েই শনিবার দুপুর থেকে তৃণমূল কংগ্রেসের বর্ধমান শহর কমিটির সভাপতি তন্ময় সিংহ রায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সমর্থকরা বর্ধমান ষ্টেশনের পার্সেল অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন পড়েন। যদিও তার আগেই প্রায় ৩৭টি মোটরবাইককে নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। যার তত্ত্বাবধানে ছিলেন বিজেপি নেতা বিশ্বজিত ওরফে খোকন সেন। এদিন দুপুরে তৃণমূল এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে নামার পরই চাঞ্চল্য ছড়ায়। তন্ময় সিংহ রায় জানিয়েছেন, বিহারের ভোট শেষ হতেই সেখান থেকে এই মোটরবাইকগুলিকে এখানে পাঠানো হয়েছে শুক্রবার রাতে। রাতের মধ্যেই বেশ কিছু বাইককে পাঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। এদিন দুপুরে তাঁরা খবর পেতেই পার্সেল অফিসে আসেন। তন্ময়বাবু জানিয়েছেন, সামনেই বিধানসভা ভোট, তার আগে এলাকায় অশান্তি সৃষ্টির জন্যই বিজেপি পরিকল্পিতভাবে এই বাইকগুলিকে পাঠিয়ে দিয়েছে। এরপর গুণ্ডা পাঠাবে। তাঁরা ইতিমধ্যেই জেলা পুলিশ ও প্রশাসনের কাছে এব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন। গাড়িগুলির প্রকৃত কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। Trinamool Congress protested at the parcel office of Barddhaman station with 55 bikes that arrived at Barddhaman Junction Railway Station by train from Bihar for the BJP's Burdwan organizational district party office. 55 motorbikes of the BJP party arrived at Barddhaman Junction Railway Station by train from Bihar. As soon as the bikes started being taken from the parcel office of Barddhaman Railway Station to the BJP's Burdwan organizational district party office on Saturday, the protest started under the leadership of MLA of Burdwan South assembly constituency Khokan Das. Now that the Bihar votes are over, the Trinamool Congress has alleged that these motorcycles have been brought to create an atmosphere of terror in the upcoming West Bengal assembly elections. এদিকে, এদিন দুপুরে এই বিক্ষোভ চলার মাঝেই সেখানে আসেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, তৃণমূল কাউন্সিলার নুরুল আলম। খোকন দাসও এদিন জানিয়েছেন, ওই গাড়িগুলিকে বাজেয়াপ্ত করা এবং ইতিমধ্যেই যে সমস্ত গাড়ি বেড়িয়ে গেছে তার চালকদের গ্রেপ্তারের দাবী জানানো হয়েছে পুলিশ প্রশাসনের কাছে। খোকন দাসের অভিযোগ, আজ মোটর সাইকেল এলো। কাল গুন্ডা আসবে, পরশু বন্দুক আসবে। এভাবেই বিভিন্ন রাজ্যে তারা ক্ষমতা দখল করছে। বিহারের ভোট মিটতেই এবার বাংলায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে এই মোটরসাইকেলগুলি আনা হয়েছে। অন্যদিকে, রেল সুত্রে জানা গেছে, পাটনার রাজেন্দ্রনগর থেকে বিহারে রেজিস্ট্রেশন করা পঞ্চান্নটি মোটর সাইকেল বর্ধমানের বিজেপি নেতা সুনীল গুপ্তার নামে পাঠানো হয়েছে। যদিও এব্যাপারে সুনীল গুপ্তা ওরফে গুড্ডুকে জিজ্ঞাসা করা হলে তিনি কিছু জানান নি। এ ব্যাপারে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিত তা জানিয়েছেন, তৃণমূলের আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই মোটর সাইকেলগুলি বিজেপির সম্পত্তি। দল বেতনভুক কর্মীদের যাতায়াতের সুবিধার জন্য সেগুলি পাঠিয়েছে। বর্ধমান থেকে তা বিভিন্ন জেলায় কর্মীদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তিনি জানিয়েছেন, এসআইআর-এর আতংকে ভুগছে তৃণমূল। অপরদিকে, সূত্রের খবর, এই রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রায় ১০ হাজার মোটরবাইক পাঠানো হচ্ছে গোটা রাজ্যে। বিজেপির দলীয় খরচায় যাতে দলের কাজ করতে পারেন দলীয় কর্মীরা, সেজন্যই বাইকগুলিকে নিয়ে আসা হচ্ছে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *