Breaking News

বর্ধমানে পালিত হল ওয়ার্ল্ড এনজিও ডে

World NGO Day was celebrated in Burdwan

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মঙ্গলবার বর্ধমান উদয়চাঁদ গ্রন্থাগারে পালিত হল ওয়ার্ল্ড এনজিও ডে। এদিন বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে জেলার ১৬টি এনজিওকে সম্বর্ধনা দেওয়া হয়। এঁদের মধ্যে কেউ পথ কুকুরদের নিঃস্বার্থে সেবা করেন, কেউ পথ শিশুদের শিক্ষার আলো দেখানোর কাজ করেন আবার কেউ পরিবেশ বাঁচাতে বেপরোয়া গাছ লাগানোর নেশায় মত্ত। এদিন আয়োজক ওই সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানিয়েছেন, এই সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থাগুলি সমাজে বিভিন্ন ধরনের কাজ করেন। কেবলমাত্র সমাজ থেকে একতরফাভাবে নেওয়া নয়, সমাজের জন্যও কিছু দেবার তাগিদ অনুভব করেন এঁরা। তাই এদিন তাঁদের সম্বর্ধিত করতে পেরে তাঁরা খুশী। World NGO Day was celebrated in Burdwan

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *