
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- এবার আইএসএল (ISL)-এর ধাঁচে বাংলায় শুরু হতে চলেছে বেঙ্গল সুপার লিগ (Bengal Super League)। মঙ্গলবার কাঁথি হয়ে বর্ধমানে পৌঁছালো এই ফুটবল টুর্নামেণ্টের কাপ। বর্ধমানের একটি হোটেলে এদিন আয়োজকদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর থেকে এই খেলা শুরু হতে চলেছে, লিগ পর্যায়ে চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। লিগ পর্যায়ে খেলা টপ ৪ টি দলকে কেন্দ্র করেই পরবর্তী পর্যায়ে সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে।
এদিন সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন ‘বর্ধমান ব্লাস্টার্স’ দলের কর্ণধার রজনীশ নরসারিয়া, সুশান্ত ঘোষ, অরিন্দম চক্রবর্তী, পার্থ নন্দী। এছাড়াও উদ্যোক্তাদের পক্ষে ছিলেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য, রজত শুভ্র মুকুটি প্রমুখরা। গত ৭ ডিসেম্ব ক্যানিং থেকে এই ট্রফি নিয়ে জেলায় জেলায় প্রচারে যাচ্ছেন উদ্যোক্তারা। ৯দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরবে এই ট্রফি।
রজত শুভ্র মুকুটি জানিয়েছেন, শ্রাচি স্পোর্টস-এর উদ্যোগে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত এই বেঙ্গল সুপার লিগে (BSL) জেলা ক্লাস্টারের প্রতিনিধিত্বকারী ৮টি ফ্র্যাঞ্চাইজি দল অংশগ্রহণ করবে। ৮টি জেলার ভেন্যুতে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। মূলত বাংলার সুপ্ত প্রতিভাদের তুলে ধরতেই এই ফুটবল লিগের আয়োজন করা হয়েছে। যদিও, নির্দিষ্ট নিয়ম মেনে বিদেশী এবং দেশের বিভিন্ন স্তরের ফুটবলারদেরও টিমে রাখা যাবে। বেঙ্গল সুপার লিগের মাধ্যমেই ভারতে প্রথমবারের মতো অতিরিক্ত সহকারী রেফারি (AAR) পদ্ধতি চালু করা হচ্ছে।
এই বেঙ্গল সুপার লিগে খেলবে বর্ধমান ব্লাস্টার্স, সুন্দরবন বেঙ্গল অটো এফসি, নর্থ ২৪ পরগণা এফসি, হাওড়া হুগলি ওয়ারিয়র্স, এফসি মেদিনীপুর, কোপা টাইগার্স বীরভূম, জে এইচ আর রয়েল সিটি এফসি মালদহ-মুর্শিদাবাদ এবং নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। উদ্যোক্তারা জানিয়েছেন, বর্ধমান ব্লাস্টার্স দলের ৭ টি ম্যাচ হবে বর্ধমানের স্পন্দন স্টেডিয়ামে। খেলা দেখার জন্য টিকিট মূল্য থাকবে ৫০ ও ১০০ টাকা। এছাড়াও সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে। বর্ধমান ব্লাস্টার্স দলের বাকি ৭ টি ম্যাচ হবে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার স্টেডিয়ামে। 
* বর্ধমান ব্লাস্টার্স-এর ৭ টি ম্যাচ হবে বর্ধমানের স্পন্দন স্টেডিয়ামে –
> বর্ধমান ব্লাস্টার্স – সুন্দরবন বেঙ্গল অটো এফসি – স্টেডিয়াম – স্পন্দন, বর্ধমান – তারিখ – ১৫ ডিসেম্বর – সময় ১ টা
> বর্ধমান ব্লাস্টার্স-এফসি মেদিনীপুর – স্পন্দন, বর্ধমান – ১৮ ডিসেম্বর – ১ টা
> বর্ধমান ব্লাস্টার্স-নর্থবেঙ্গল ইউনাইটেড এফ সি – স্পন্দন, বর্ধমান – ২০ ডিসেম্বর – ১ টা
> বর্ধমান ব্লাস্টার্স-জে এইচ আর রয়েল সিটি এফসি মালদহ-মুর্শিদাবাদ – স্পন্দন, বর্ধমান – ২৬ ডিসেম্বর – ৪ টে
> বর্ধমান ব্লাস্টার্স-হাওড়া হুগলী ওয়ারিয়ার্স – স্পন্দন, বর্ধমান – ৩১ ডিসেম্বর – ৪ টে
> বর্ধমান ব্লাস্টার্স-নর্থ ২৪ পরগণা এফসি – স্পন্দন, বর্ধমান – ১২ জানুয়ারি – ৪ টে
> বর্ধমান ব্লাস্টার্স-কোপা টাইগার বীরভূম – স্পন্দন, বর্ধমান – ১৭ জানুয়ারি – ৪ টে

* বর্ধমানের বাকি ৭ টা ম্যাচ হবে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার স্টেডিয়ামে –
> বর্ধমান ব্লাস্টার্স- জে এইচ আর রয়েল সিটি এফসি মালদহ-মুর্শিদাবাদ – স্থান – ডি এস এ মালদা – তারিখ – ২২ ডিসেম্বর – সময় ১ টা
> বর্ধমান ব্লাস্টার্স- কোপা টাইগার বীরভূম – কল্যাণী – ২ জানুয়ারী – ৪ টে
> বর্ধমান ব্লাস্টার্স-নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি – কাঞ্চনজঙ্ঘা – ৫ জানুয়ারী – ৪ টে
> বর্ধমান ব্লাস্টার্স-সুন্দরবন বেঙ্গল অটো এফসি – ক্যানিং – ৮ জানুয়ারী – ৪ টে
> বর্ধমান ব্লাস্টার্স-এফসি মেদিনীপুর – অরবিন্দ – ১৫ জানুয়ারী – ১ টা
> বর্ধমান ব্লাস্টার্স-হাওড়া হুগলী ওয়ারিয়ার্স – শৈলেন মান্না – ২০ জানুয়ারী – ৪ টে
> বর্ধমান ব্লাস্টার্স-নর্থ ২৪ পরগণা এফসি – নৈহাটী – ২৩ জানুয়ারী – ১ টা
E Purba Bardhaman Purba Bardhaman District News