বিপুন ভট্টাচার্য, ভাতার (পূর্ব বর্ধমান) :- চোরের আবার রকমফের। নাকি ক্যাটাগরী – তা নিয়েই এখন রীতিমত চুলচেরা বিশ্লেষণ চলছে পূর্ব বর্ধমানের ভাতার এলাকায়। চোরের ক্যাটাগরী – ভাবলেই কিরকম যেন অবাক হওয়ার মতই ঘটনা। কিন্তু বুধবার রাতে যে ঘটনা ঘটেছে তাতে চক্ষু চড়কগাছ এলাকার বাসিন্দাদের সঙ্গে খোদ পুলিশ মহলেও।রাতে জানালা ভেঙে ঢুকে মোবাইল চুরি করল চোর। চার্জ …
Read More »হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর ৩৫ নম্বর ওয়ার্ডের একটি অবৈধ নির্মাণ ভাঙতে উদ্যোগী হল বর্ধমান পুরসভা
গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের ৩৫ নম্বর ওয়ার্ডের ভাতছালায় একটি অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিল পুরসভা। বোর্ড মিটিংয়ে অবৈধ নির্মাণ ভাঙার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর অবৈধ নির্মাণ ভাঙা হবে। পুরসভার চেয়ারম্যান পুলিসি সাহায্য চেয়ে এসপিকে চিঠি দিয়েছেন। ভাঙার সময় যাতে আইনশৃঙ্খলার কোনও রকম সমস্যা …
Read More »পৃথক ঘটনায় বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে আত্মঘাতি ১, খুন ২
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- স্বামীর বিবাহ বর্হিভূত সম্পর্কে বাধা দেওয়ায় অত্যাচারের জেরে আত্মঘাতি হলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে বীরভূমের সদাইপুরের জাতরা এলাকায়। মৃত গৃহবধুর নাম হাসিনা বিবি (১৮)। মৃতের বাপের বাড়ির অভিযোগ,প্রায় ৫ মাস আগে হাসিনার সঙ্গে বিয়ে হয় সেখ আজিজুলের। বিয়ের কিছুদিন পর থেকেই হাসিনা স্বামীর বিবাহ বর্হিভূত সম্পর্কের কথা জানতে পারেন। …
Read More »১৮টি গুরুত্বপূর্ণ ওষুধকে নিষিদ্ধ করে দেবার পরও তা অবাধে বাজারে চলছে রাজস্থান সরকারের সতর্ক বার্তা পাঠানোর পরও হুঁশ ফেরেনি সরকারের
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- প্রায় ১৮টি বহুল ব্যবহৃত ওষুধের কোনো গুণাগুণই নেই – এই মর্মে রাজস্থান সরকার গোটা দেশের বিভিন্ন রাজ্যের কাছে এগুলিকে বাতিল করার জন্য নোটিশ পাঠালেও অবাধে চলছেই এই সমস্ত নিষিদ্ধ ওষুধের বিক্রি ও ব্যবহার। রীতিমত এই ঘটনায় চাঞ্চল্য ছড়়িয়েছে খোদ বর্ধমানেও। জানা গেছে,রাজ্স্থান সরকারের পক্ষ থেকে পাঠানো …
Read More »৪দিন নিখোঁজ থাকার পর মৃতদেহ উদ্ধার জামালপুরে
জামালপুর (পূর্ব বর্ধমান) :- ধান জমি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের জামালপুর থানার ভুরকা এলাকায়। মৃত ব্যক্তির নাম তারক বাগ (৫৫)। পেশায় ক্ষেতমজুর ছিলেন। বাড়ি জামালপুর থানার ভুরকা গ্রামে। রবিবার সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ধানজমির মধ্যে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীরয়া। পরে পুলিশ ধানজমি …
Read More »মোমোতে আক্রান্ত যুবক, ভর্তি হাসপাতালে
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দমদমের নাগেরবাজার এলাকায় একটি ফাষ্ট ফুডের দোকানের কর্মীর মোমো গেম নিয়ে অসংলগ্ন আচরণ করায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হল। যুবকের নাম শুভদীপ বারিক। বছর ২০-এর এই যুবকের বাড়ি পূর্বস্থলীর পাটুলি এলাকায়। যুবকের মামা সঞ্জীত পালের দাবী, শুভদীপ কলকাতার দমদমে নাগের বাজার এলাকায় একটি …
Read More »মোমো গেম খেলার মেসেজ পাঠিয়ে গ্রেপ্তার ইঞ্জিনিয়ারিং-এর দ্বিতীয় বর্ষের ছাত্র
কাটোয়া (পূর্ব বর্ধমান) :- মোমো গেম নিয়ে গোটা রাজ্য জুড়ে চলতে থাকা ভয়াবহ ঘটনার মাঝে বৃহস্পতিবার কাটোয়া থানার পুলিশ গ্রেপ্তার করল ইঞ্জিনিয়ারিং–এর দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে। ধৃতের নাম অরিন্দম পাত্র। বাড়ি কেতুগ্রামের শ্রীগ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে কাটোয়ার একটি কলেজ পড়ুয়ার মোবাইলে মোমো গেম খেলার মেসেজ আসে। এরপর ওই ছাত্রটি গোটা …
Read More »১৫ লক্ষ টাকা মূল্যের ডোডা আটক, গ্রেপ্তার চালক
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল এবং বর্ধমানের কাষ্টমস বিভাগ পোস্তর খোলের গুঁড়ো সহ আটক করল একটি লরীকে। গ্রেপ্তার করা হয়েছে লরী চালককে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা হয়েছে ৭ কুইণ্টাল ৫০ কেজি পোস্তর খোলের গুঁড়ো তথা ডোডা। যার বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। গোপন সূত্রে …
Read More »করন্দা গণহত্যা মামলায় হাইকোর্টকে পুনরায় বিবেচনা করার নির্দেশ দিল সুপ্রীম কোর্ট রীতিমত ব্যাকফুটে সিপিএম, তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েত সন্ত্রাসের অভিযোগ তোলা সিপিএমের নতুন করে মুখ পুড়তে চলেছে মেমারীর করন্দার ঘটনায়
বিপুন ভট্টাচার্য, মেমারী (পূর্ব বর্ধমান) :- ১৯৯৩ সালের ৩১ মে পূর্ব বর্ধমানের মেমারী থানার করন্দা গ্রামে ৬জন ক্ষেতমজুরকে নৃশংস্যভাবে খুন করার মামলায় হাইকোর্টকে পুনরায় বিবেচনা করার নির্দেশ দিল সুপ্রীম কোর্ট। আর এই রায়ের পর প্রায় ২৫ বছর আগে ঘটে যাওয়া সেই নারকীয় ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নতুন করে সোচ্চার হলেন …
Read More »মোমো গেম খেলতে না চাওয়ায় যুবককে খুনের হুমকি
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- এবার মোমো গেমে খুনের হুমকি। মোমো গেম না খেললে ১২ ঘন্টার মধ্যে খুনের হুমকি দেওয়া হল বর্ধমান শহরের এক যুবককে। এই ঘটনায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছেন গোটা পরিবার। চাঞ্চল্য দেখা দিয়েছে বর্ধমান শহরে। এই ঘটনায় বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বর্ধমানের বাদামতলার বাসিন্দা পেশায় মেডিকেল রিপ্রেজেনটেটিভ …
Read More »
E Purba Bardhaman Purba Bardhaman District News