বর্ধমান (পূর্ব বর্ধমান) :- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে। মৃতের নাম হাতেম আলি মণ্ডল (৮৩)। মন্তেশ্বর থানার ভাগড়া গ্রামে তাঁর বাড়ি। এই ঘটনায় ভর্তি না করে রোগীকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বর্ধমান হাসপাতালের বিরুদ্ধে। বন্দি মৃত্যু নিয়ে জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশনে রিপোর্ট পাঠিয়েছে সংশোধনাগার কর্তৃপক্ষ। বন্দি মৃত্যু নিয়ে …
Read More »অনুষ্ঠিত হলো জাহান্নগর কুমারানন্দ উচ্চ বিদ্যালয়ের ৭০ বর্ষ পূর্তি উদ্যাপন অনুষ্ঠান
পূর্বস্থলী (পূর্ব বর্ধমান) :- পড়ুয়াদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো ‘জাহান্নগর কুমারানন্দ উচ্চ বিদ্যালয়’-এর ৭০ বর্ষ পূর্তি উদ্যাপন অনুষ্ঠান। মঙ্গলবার কচিকাঁচাদের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় পূর্বস্থলী ১ ব্লকের এই বিদ্যালয়ের ৭০ বর্ষ পূর্তি উদ্যাপন অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পূর্বস্থলী ১ …
Read More »নাদনঘাটে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ৪ জন
কালনা (পূর্ব বর্ধমান) :- আগ্নেয়াস্ত্র-সহ ৪ জনকে গ্রেফতার করল নাদনঘাট থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ টি ওয়ান-শার্টার বন্দুক ও ৪ টি কার্তুজ। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রবিবার তাদের কালনা আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার …
Read More »লোকসভা ভোটের আগে পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের ৪ ব্লক সভাপতি বদল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- লোকসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এমতাবস্থায় পূর্ব বর্ধমান জেলায় তৃণমূলের ব্লক কমিটিকে ফের ঝাড়াই বাছাই করল ঘাসফুল শিবির। বুধবার রাতেই পূর্ব বর্ধমান জেলার ২৩ টি ব্লকের মধ্যে ৪ টি ব্লকের ব্লক সভাপতি বদল করল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে জানা গেছে, গলসী ২ ব্লকে সুজন মণ্ডলকে সরিয়ে …
Read More »ঘুড়ি ওড়ানোর চায়না সুতোয় কাটা চিবুকে পড়ল ২২ টি সেলাই!
কালনা (পূর্ব বর্ধমান) :- নিষিদ্ধ চায়না সুতোয় চিবুক কেটে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কালনার সাহাপুর কালীতলা এলাকায়। জখম কল্যাণপুরের বাসিন্দা করুনা দে জানিয়েছেন, মঙ্গলবার তিনি বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। সাহাপুর কালীতলা এলাকায় একটি বাচ্চা ছেলে ঘুড়ি ওড়াচ্ছিল। এবং সেই ঘুড়ির সুতোয় তাঁর কানের কাছ থেকে চিবুক পর্যন্ত …
Read More »হাতিপোতা গ্রামে দেবদাস স্মৃতি মেলার অন্যতম আকর্ষণ পেল্লায় আকারের মিষ্টি
কালনা (পূর্ব বর্ধমান) :- হাতিপোতা গ্রামে উদ্বোধন হলো কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি বিজড়িত ‘দেবদাস স্মৃতি মেলা’। কালনা ১ ব্লকের নান্দাই গ্রাম পঞ্চায়েতের হাতিপোতা গ্রামে এই মেলা এবছর ২৪ বছরে পা দিলো। এই মেলার অন্যতম আকর্ষণ বিশাল আকারের মিষ্টির জন্য ‘মিষ্টি মেলা’ নামেও পরিচিতি পেয়েছে। মঙ্গলবার মেলার উদ্বোধন করেন অভিনেত্রী পায়েল …
Read More »তপশিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের কাছে পৌঁছে তাঁদের সমাস্যার কথা শুনবেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ
কালনা (পূর্ব বর্ধমান) :- আসন্ন লোকসভা নির্বাচনে তপশিলি জাতি ও উপজাতি মানুষজনের মন পেতে এবার এসসি এবং এসসি পড়ুয়াদের কাছে পৌঁছে তাঁদের সমাস্যার কথা শোনার কর্মসূচি নিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। কালনার পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় রবিবার সাংবাদিক বৈঠক করেন বিধায়ক তথা তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবপ্রসাদ বাগ। সাংবাদিক বৈঠকে তিনি …
Read More »পূর্বস্থলীতে শুরু হলো ‘জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব’
পূর্বস্থলী (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে শুরু হলো ‘জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব’। তথ্য ও সংস্কৃতি বিভাগের যাত্রা আকাদেমির উদ্যোগে ১৪ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর ইউনাইটেড স্কুল মাঠে চলবে এই উৎসব। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় …
Read More »ক্রিকেটারের যোগ্যতা নির্ণয়ে টেস্ট ক্রিকেটই মাপকাঠি – ক্লাইভ লয়েড ক্রিকেটারের যোগ্যতা নির্ণয়ে টেস্ট ক্রিকেটই মাপকাঠি পূর্ব সাতগাছিয়ায় বললেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক স্যার ক্লাইভ লয়েড।
কালনা (পূর্ব বর্ধমান) :- ক্রিকেটারের যোগ্যতা নির্ণয়ে টেস্ট ক্রিকেটই মাপকাঠি বলে মত দিলেন ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের অধিনায়ক স্যার ক্লাইভ লয়েড। শুক্রবার কালনার পূর্ব সাতগাছিয়ায় সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লয়েড বলেন, একজন ক্রিকেটারের যোগ্যতা মাপতে হলে সময়ের প্রয়োজন। চার …
Read More »পূর্বস্থলীতে শুরু হলো লোকসংস্কৃতি উৎসব, আঞ্চলিক হস্তশিল্প, কৃষি, প্রাণিসম্পদ ও আদিবাসী মেলা
পূর্বস্থলী (পূর্ব বর্ধমান) :- লোক সংস্কৃতি উৎসব ও কৃষি মেলা কমিটির উদ্যোগে পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুরে ২৪ তম লোকসংস্কৃতি উৎসব, আঞ্চলিক হস্তশিল্প, কৃষি, প্রাণী সম্পদ ও আদিবাসী মেলার সূচনা হল শুক্রবার। মেলা উপলক্ষ্যে বিদ্যানগর মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় অংশ নেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী। ১২ জানুয়ারি …
Read More »
E Purba Bardhaman Purba Bardhaman District News