বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মমতা বন্দোপাধ্যায় সম্পর্কে কুকথা বলার অভিযোগে তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। আর মঙ্গলবার বিকালে বর্ধমানের স্বস্তিপল্লী এলাকায় নির্বাচনী প্রচারে এসে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানালেন, নির্বাচন কমিশনে যেতেই পারেন। আমাকে জানতে চাইলে উত্তর দেবো। ওরা প্রত্যেকবার মহিলা তাস খেলতে চাইছেন। আর ভোটের …
Read More »দিলীপ ঘোষের মন্তব্য বিজেপির জমিদারি মনোভাব প্রতিফলিত করে – কীর্তি আজাদ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ক্রিকেট পিচে যেমন রান করতে এদিক থেকে ওদিক ছুটে বেড়িয়েছেন, ঠিক সেই ঢংয়ে সকালে দুর্গাপুর তো বিকালে বর্ধমানে ছুটে রান তুলছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। কখনও আদিবাসীদের সঙ্গে মাদলের তালে কোমর দোলাচ্ছেন, আবার কখনও সিঙ্গাড়া ভেজে কাপে চা ঢেলে বিলি করছেন। আমি …
Read More »“বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী বয়স্ক”, তাঁর কবিগানকে পাত্তাই দিলেন না ডা. শর্মিলা সরকার
রায়না (পূর্ব বর্ধমান) :- রবিবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বর্তমানে হরিণঘাটার বিধায়ক অসীম সরকারের নাম ঘোষণার পর সোমবার প্রথম দিন প্রচারে বেরিয়েই তাঁর নিজের স্টাইলে তৃণমূল প্রার্থী ডাক্তার শর্মিলা সরকারকে নিয়ে ব্যঙ্গাত্মক গান বাঁধেন। যা নিয়ে হৈ চৈ শুরু হলেও সেই গানের জবাবে মঙ্গলবার সকালে ডাক্তার শর্মিলা সরকার …
Read More »মাঠে নেমেই এলোপাথাড়ি ব্যাট ঘোরাতে গিয়ে বিপত্তির মুখে দিলীপ ঘোষ, তৃণমূলের গো-ব্যাক স্লোগান
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নির্বাচনী পিচে ব্যাট হাতে নেমে এলোপাথাড়ি বল হাঁকাতে গিয়ে আম্পায়ারের কোপের মুখে বিজেপির রাজ্য সহ-সভাপতি তথা বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় প্রাত:ভ্রমণের পরে সাংবাদিকদের কাছে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করে বসলেন, “দিদি ভাইপোকে চায়। দিদির পা টলছে, …
Read More »বুধবার বর্ধমানে গোদার মাঠে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, করবেন একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার বর্ধমানের গোদা বালির মাঠে (স্বাস্থ্য উপনগরী) সরকারি সভায় পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন এবং একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী মোট ৪৯১ টি প্রকল্পের উদ্বোধন করবেন যার আর্থিক মূল্য ৩৬৫.৪৫ কোটি টাকা। এর মধ্যে পূর্ব বর্ধমান জেলায় উল্লেখযোগ্য …
Read More »বর্ধমানে তৃণমূল কংগ্রেসের ‘সংহতি যাত্রা’
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সোমবার গোটা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও সংহতি যাত্রা পালন করল তৃণমূল কংগ্রেস। এদিন বর্ধমান শহরের নীলপুর মোড় থেকে কার্জনগেট চত্বর পর্যন্ত এই সংহতি মিছিলের নেতৃত্ব দেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, রায়নার বিধায়ক শম্পা ধাড়া, …
Read More »“মুখ্যমন্ত্রী চোর, ডাকাত, ক্রিমিনালদের মদত দিচ্ছেন” – লকেট চট্টোপাধ্যায়
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- এটা পরিষ্কার মুখ্যমন্ত্রী এইসব চোর, ডাকাত, ক্রিমিনাল, টেরোরিস্টদের সঙ্গে রয়েছেন। কারণ সামনে লোকসভা নির্বাচন। ভোটব্যাংক বাড়াতে হবে। এবং এক শ্রেণীর তুষ্টিকরনের জন্য, নির্বাচনে ৩০ শতাংশ ভোটের জন্য শাহাজাহানের মত এইসব গুন্ডাদের দেশবিরোধী কার্যকলাপ যারা করে, যারা একদম বিভিন্ন ধরনের নেগেটিভ ব্যবসা, খুনখারাপির সাথে যুক্ত রয়েছে তাদেরকে …
Read More »জামালপুরে সিপিএম ছেড়ে ৩৪ টি পরিবার তৃণমূল কংগ্রেসে
জামালপুর (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার জামালপুরে সিপিএম থেকে ৩৪ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল। জামালপুর ব্লকের হাবাসপুর গ্রাম থেকে জামালপুর ব্লক পার্টি অফিসে এসে সিপিএমের ৩৪ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক ও শ্রমিক সংগঠনের …
Read More »গলসীতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, উত্তেজনা
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গলসি থানার জাগুলিপাড়ায় শাসক দলের দুই গোষ্ঠীর মারপিট ও বোমাবাজির ঘটনায় দু’পক্ষের ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দিন রাতেই তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের সকলেরই বাড়ি জাগুলিপাড়ায়। ঘটনায় দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে মারধর, ধারালো অস্ত্র নিয়ে হামলা, বোমাবাজি, খুনের চেষ্টা ও হুমকি দেওয়ার ধারায় পৃথক মামলা …
Read More »মেমারী ২ পঞ্চায়েত সমিতির অফিসে সভাপতি বনাম সহ-সভাপতির লড়াই, অভিযোগ দায়ের থানায়, চাঞ্চল্য
মেমারী (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলার মেমারী ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বনাম সহ-সভাপতির লড়াইকে কেন্দ্রে করে সোমবার সন্ধ্যায় ঘটে গেল ধন্ধুমার কাণ্ড। পঞ্চায়েত সমিতির অফিসের মধ্যেই জনজাতি সম্প্রদায়ের মহিলা সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে সহ সভাপতি ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, কাছের লোকেদের টেন্ডার পাইয়ে দিতে চেয়েছিলেন সহসভাপতি গফফর মল্লিক। …
Read More »
E Purba Bardhaman Purba Bardhaman District News